জাতীয়

বিদায়ী সংবাদ সম্মেলনে যে কারণে এলেন না ইসি মাহবুব-শাহাদাত

ইসির বিদায়ী সংবাদ সম্মেলন
ইসির বিদায়ী সংবাদ সম্মেলন

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আজ (১৪ ফেব্রুয়ারি)। এজন্য বিদায়ী সংবাদ সম্মেলন করেছেন বর্তমান ইসি কমিটি। কিন্তু তাতে অংশ নেননি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার ও কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনের লেকভিউ চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন এই দুই কমিশনার আসেননি সে ব্যাপারে সিইসি কে এম নূরুল হুদা একটা ব্যাখ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসি সচিবের কাছে কল করে বলেছেন তিনি ব্যক্তিগত কারণে আজ উপস্থিত থাকতে পারবেন না। আর অপর একজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায় আক্রান্ত। যদিও কোনো লক্ষণ তার শরীরে নেই। তবুও রিপোর্টে পজিটিভ থাকায় তিনি নেই।

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের বিদায়ের দিন, তাই এই দিনে আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে এবং কুশল বিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলন।

সংবিধান অনুযায়ী, ৫ বছর দায়িত্ব শেষে তাদের মেয়াদ শেষ হচ্ছে আজ (১৪ ফেব্রুয়ারি)।

সাংবিধানিক ক্ষমতাবলে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক আমলা কে এম নূরুল হুদাকে সিইসি করে নির্বাচন কমিশন অনুমোদন দেন। কমিশনে মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ বছর দায়িত্বে থেকে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ