সার্চ কমিটি আজ আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে যোগ দিতে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা চিঠি পাঠানো হয়েছে।
আমন্ত্রণ পাওয়া সাংবাদিকরা হলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউএজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে সোমবার (১৪ ফেব্রুয়ারি)। আইন অনুযায়ী, অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম জমা দেবে।