জাতীয়

রাজনৈতিক দল নাম দিতে পারবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত: সার্চ কমিটি

সার্চ কমিটির সাথে বৈঠক করেছেন দেশের সিনিয়র সাংবাদিকরা
সার্চ কমিটির সাথে বৈঠক করেছেন দেশের সিনিয়র সাংবাদিকরা

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ (নাম) জমা দেবে সার্চ কমিটি। তবে তার আগ পর্যন্ত নিবন্ধিত যে কোন রাজনৈতিক দল নাম প্রস্তাব করলে তা বিবেচনায় নেবে সার্চ কমিটি। সার্চ কমিটির সাথে বৈঠক শেষে সিনিয়র সাংবাদিকরা গণমাধ্যমের সামনে এ সব কথা তুলে ধরেন।

মঙ্গলবার বিকালে চারজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা।

আজকের সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে অংশ নেওয়া সাংবাদিকেরা হলেন- চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।

বৈঠক শেষে বেরিয়ে মঞ্জুরুল আহসান বুলবুল ও নঈম নিজাম বলেন, রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দিতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সার্চ কমিটির সময় রয়েছে। তারা তাড়াহুড়া করবেন না। সময়মতো সুপারিশ জমা দেবেন। এর মধ্যে এখনো নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ প্রস্তাব জমা দিলে- তা বিবেচনায় নেওয়া হবে বলে অনুসন্ধান (সার্চ) কমিটির সদস্যরা আমাদের বলেছেন।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালেও বৈঠক হয়।

দু’দিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে গেল ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে সার্চ কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নাম প্রস্তাবের আহ্বান জানানো হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ