জাতীয়

৬ দিন ব্যাপী বাংলাদেশ-মার্কিন যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি

বাংলাদেশ-মার্কিন যৌথ বিমান মহড়া / NewAge
বাংলাদেশ-মার্কিন যৌথ বিমান মহড়া / NewAge

বাংলাদেশ বিমানবাহিনী এবং জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ৩৭৪তম এয়ারলিফট উইং এর মধ্যে ছয় দিনব্যাপী যৌথ বিমান মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।

‘কোপ সাউথ ২২’ শিরোনামের প্যাসিফিক এয়ার ফোর্সের স্পন্সরে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় টেকটিক্যাল এয়ারলিফট মহড়া কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ঢাকা এবং অপারেটিং লোকেশন আলফা, সিলেট বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

প্যাসিফিক এয়ারফোর্সের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ঘোষণায় জানানো হয় যে, প্রায় ৭৭ জন মার্কিন এয়ারম্যান যুক্তরাষ্ট্রের ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রন থেকে দুটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান নিয়ে মহড়ায় অংশ নেবে।

এতে বাংলাদেশের দু'টি সি-১৩০জেএস নিয়ে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রায় ৩০০ জন মহড়ায় অংশ নেবেন।

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে আন্তঃকার্যক্ষমতার উন্নয়ন এবং বাংলাদেশের সশস্ত্রবাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়নে সমর্থনদান মহড়ার লক্ষ্য বলে ঘোষণায় বলা হয়েছে। এই মহড়ায় এয়ারক্রাফট উৎপাদন ও পুনরুদ্ধার, দিনের বেলায় লো-লেভেল নেভিগেশন, টেকটিক্যাল এয়ারড্রপ এবং এয়ার ল্যান্ড মিশন, বিষয়বস্তুর আলোকে বিশেষজ্ঞ বিনিময়, রক্ষণাবেক্ষণ এবং খননকার্য অন্তর্ভুক্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ