জাতীয়

সার্বজনীন পেনশন চালু করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / BSS

সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য জরুরি ভিত্তিতে আইন প্রণয়নে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, আজ (বৃহস্পতিবার) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সার্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার একটি উপস্থাপনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার ছিলো। সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। এজন্য একটি কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রটির ওপর প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তিনি সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তেনের লক্ষ্যে জরুরিভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দিয়েছেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব আহমদ কায়কাউস, সিনিয়র সচিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ