জাতীয়

২৪ বিশিষ্ট নাগরিক আজ একুশে পদক পাচ্ছেন

একুশে পদক
একুশে পদক

২০২২ সালের একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদকপাপ্তদের পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন।

একুশে পদক প্রদান উপলেক্ষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বাণী দিয়েছেন। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২২ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

২০২২ সালের একুশে পদক পাচ্ছেন যারা

ভাষা আন্দোলনে মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর),

শিল্পকলায় (নৃত্য) জিনাত বরকতউল্লাহ,

শিল্পকলায় (সঙ্গীত) নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু,

অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ,

মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ. এ. বি. এম রহমান, আমজাদ আলী খন্দকার,

সাংবাদিকতায় এম এ মালেক,

বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন,

শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ,

সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের,

ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ,

গবেষণায় ড. মো. আবদুস সাত্তার মণ্ডল, ড. মো. এনামুল হক (দলগত), (দলনেতা), ড. সাহানাজ সুলতানা (দলগত), ড. জান্নাতুল ফেরদৌস (দলগত)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ