রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, কাজী রোজী তার লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন।
তিনি বলেন, একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। (যুদ্ধাপরাধী মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্টপক্ষের সাক্ষী ছিলেন তিনি)
রাষ্ট্রপ্রধান কাজী রোজীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: