জাতীয়

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা একুশ: প্রধানমন্ত্রী

অমর একুশের আলোচনায় প্রধানমন্ত্রী
অমর একুশের আলোচনায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাস যুগে-যুগে বাঙালিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বায়ান্নর একুশে ফেব্রুয়ারি শুধু বেদনার্ত অতীত স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং একুশ এক অনুপ্রেরণা, সকল ধরণের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃপ্ত স্লোগান।’

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গণভবনে এক অনুষ্ঠানে অমর একুশের ৭০ বছর পূর্তি এবং স্বাধীন বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি-২০২২ উপলক্ষে ডাকটিকিট ও খাম উন্মোচন করেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান নামে যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছিল, তারা প্রথমেই আমাদের মাতৃভাষার কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু বাঙালি বীরের জাতি, তারা জানে রক্ত দিয়ে হলেও কিভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়।’

১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরও অনেকে।

শেখ হাসিনা সে বীর সন্তানদের সঙ্গে স্মরণ করেন বিশ্বের সব ভাষা শহীদদের।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, জাতি

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ