প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির শেষ বৈঠক আজ (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
চূড়ান্ত নামের তালিকা আগামী ২৪ ফেব্রুয়ারি'তে রাষ্ট্রপতির বিবেচনার নিমিত্তে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর নিজেদের মধ্যে মোট ৬টি বৈঠক হয়েছে। আর সুশীল সমাজের সঙ্গে ৪টি। আজ ২২ ফেব্রুয়ারি বিকেলে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকের পর কমিটির কাজ শেষ হবে।
গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: