জাতীয়

ইউক্রেনের বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্ত অতিক্রমের পরামর্শ

ইউক্রেনের বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্ত অতিক্রমের পরামর্শ
ইউক্রেনের বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্ত অতিক্রমের পরামর্শ

যুদ্ধবিক্ষুদ্ধ ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাবধানে সীমান্ত অতিক্রম করার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখন অনেক দীর্ঘ লাইন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) যারা সীমান্ত অতিক্রম করতে পেরেছেন, তাদের একেকজনকে আট-দশ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আর এই লাইনে অপেক্ষা করার সময় শারীরিক অনেক অসুবিধা ও কষ্ট সহ্য করতে হয়েছে। যুদ্ধাবস্থায় এ অবস্থা উপেক্ষা করা সম্ভব নয়। যারা সীমান্ত অতিক্রম করতে চান, তাদের মানসিক ও শারীরিকভাবে এ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

এ সুযোগে একটি অসাধু চক্র এই প্রত্যাবর্তনের সময়ে ইউক্রেন থেকে আগতদের টাকার বিনিময়ে সাহায্য প্রদান করছে, যা মোটেও কাম্য নয়। এ রকম কোনো ঘটনা নজরে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ