জাতীয়

১৭ মার্চ পর্যন্ত বইমেলার সময় বাড়লো

বইমেলা ২০২২
বইমেলা ২০২২

করোনা পরিস্থিতির কারণে এবারের অমর একুশের বইমেলা শুরু হয়েছে দেরিতে। ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা ১৫ মার্চ পর্যন্ত করার জোর দাবি ছিলো প্রকাশকদের। তবে সিদ্ধান্তহীনতায় ছিলো আয়োজক বাংলা একাডেমি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সময় বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ দেখান। তারপরই মেলার আয়োজকরা এর সময় বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেন।

অবশেষে আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি জানান,

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ অনুমোদন দিয়েছেন ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চলবে। কোভিডের কারণে আমরা আতঙ্কে ছিলাম যে বইমেলা করতে পারবো কি না। বইমেলা স্থগিত করবো কিনা- তা নিয়েও ভেবেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে মেলা শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।

কয়েক দশক ধরে ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকেই বইমেলার দুয়ার উন্মুক্ত হচ্ছিল। তবে করোনা মহামারির কারণে এবার তা দুই সপ্তাহ দেরিতে শুরু হয়।

গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বইমেলার দ্বার সবার জন্য উন্মুক্ত হয়ে যায়।

আগের ঘোষণা অনুসারে মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ১৭ মার্চ পর্যন্ত চালিয়ে নেওয়ার পক্ষে কথা বলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ