জাতীয়

অফিস করলেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ছবি: সংগৃহীত)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ছবি: সংগৃহীত)

সোমবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন অফিসে শুরু করেছেন। নতুন কমিশনকে বরণ করে নেয়ার মাধ্যমে ১৩ দিনের শূন্যতা দূর হলো নির্বাচন কমিশন সচিবালয়ের।

আগামী পাঁচ বছর দেশের নির্বাচন কর্মযজ্ঞ পরিচালনা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন ইসি। গতকাল (রবিবার) শপথ গ্রহণের পর আজ থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন কমিশনাররা।

সকাল ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান নির্বাচন ভবনে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশন ভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার বেগম রাশেদা সুলতানা এমিলি। সকাল ১০টায় ভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন সাবেক সিনিয়র সচিব এবং নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলেল শুভেচ্ছা জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ