জাতীয়

আয় বাড়লে বাল্যবিয়ে কমবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান / ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান / ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মনে করেন বাংলাদেশে বাল্য বিবাহের পেছনে যে সব নিয়ামক কাজ করছে তার মধ্যে দারিদ্রতা অন্যতম। অনেক অভিভাবক আর্থিক অভাবের কারনে মেয়েকে আর লেখাপড়া করাতে চান না। বিয়ে দিয়ে দেন। তাই দেশে মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা শীর্ষক ২০ তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরা এই অধিবেশনে অংশ নেয়।

তিনি বলেন, নানা কারণে দেশে বাল্যবিয়ে বন্ধ হচ্ছে না। মেয়েরা বাবাদের আয় বাড়লে কন্যা শিশুর বাল্য বিবাহ কমে আসবে বলে মনে করেন তিনি।তবে বাল্যবিয়ে রোধে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে রয়েছে।কিছু দেশ এটা কমাতে পেরেছে। বাংলাদেশ তেমনই একটি দেশ।

মন্ত্রী বলেন, আমাদের সমাজে অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ