জাতীয়

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত

পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন।

তিনি অতি সম্প্রতি অর্থনীতি ও ব্যবসা বিষয়ক মার্কিন ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকাস্থ মাকির্ন দূতাবাস সূত্রে আজ এ খবর জানা গেছে।

পিটার হাস অর্থনীতি বিষয়ক ব্যুরোতে মুখ্য উপসহকারি সচিব ছিলেন। এরপর তিনি বাণিজ্য নীতি ও মধ্যস্থতা বিষয়ক উপসহকারি সচিবের দায়িত্ব পালন করেন।

হাস মাকির্ন মিশনে অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক সংস্থায় (ওইসিডি) চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং উপ-স্থায়ী প্রতিনিধি, ভারতের মুম্বাইয়ে এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসে মাকির্ন কাউন্সিলর জেনারেল পদেও দায়িত্ব পালন করেন।

তিনি ইলিনোইস ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ এন্ড জার্মান বিষয়ে ব্যাচলর ডিগ্রি লাভ করেন।

তিনি একজন মার্শাল স্কলার হিসাবে লন্ডন ইকোনমিকস স্কুল থেকে পলিটিকস অব ওয়াল্ড ইকোনমি এবং কম্প্যারেটিভ গর্ভমেন্ট উভয় বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ