জাতীয়

দেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’

জয় বাংলা এখন জাতীয় শ্লোগান
জয় বাংলা এখন জাতীয় শ্লোগান

আগেই ঘোষনা করা হয়েছিল এবার মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদধারী, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব জাতীয় দিবস উদ্‌যাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত বিজ্ঞাপনে আরও বলো হয়, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে।

গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নির্দেশনা দেয়। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করতে উচ্চ আদালতে রিট হয়েছিল। সেই রিটের আলোকে আদালত থেকে এ বিষয়ে নির্দেশনাও রয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ