জাতীয়

ফুটপাত বাদ দিয়ে কোন উন্নয়ন নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথচারীরা যেন অবাধে চলতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন তিনি।

রোববার (৬ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, ঢাকাকে আধুনিকায়ন, সবুজায়ন ও বসবাসের উপযোগী রাখতে হবে। সীমিত শক্তি দিয়েই সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। নতুন ইউনিয়নগুলো যুক্ত করার মাধ্যমে ১৮টি ওয়ার্ড হয়েছে। এ সব জায়গায় খেলার মাঠ, পাবলিক টয়লেটসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের অবকাঠামো উন্নয়নে ফুটপাত নিশ্চিত করতে হবে। ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টদের এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে। কোন প্ল্যানিং-এ যেন ফুটপাত বাদ না যায় তা খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী এ সময় গুলশান, বনানী, বারিধারার মতো এলাকার বর্জ্য ব্যবস্থাপনা আরও উন্নত করতে মেয়রকে নির্দেশ দেন।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং স্থানীয় মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য দেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ