জাতীয়

জনগণের অর্থ জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণের অর্থ জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী (সিএজি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি হামিদ বলেন, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনিষ্পত্তিকৃত নিরীক্ষা আপত্তি যথাসময়ে নিষ্পত্তির লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম জোরদার করতে সিএজিকে নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের প্রথম বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

সাক্ষাৎকালে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কাউন্সিলের সার্বিক কাযক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণাসহ সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আবদুল হামিদ অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মনিটরিং-এর আওতায় আনারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ