জাতীয়

আমিরাতের পথে প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ দিনের এই সফরে আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হওয়ার কথা রয়েছে।

সোমবার (০৭ মার্চ) বিকেল সোয়া ৪ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হোন প্রধানমন্ত্রী।

এছাড়াও দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে সাক্ষাত করবেন শেখ হাসিনা।

আমিরাতের শ্রম বাজার জনবল পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমিরাতের সাথে ইতিবাচক আলোচনা হবে বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমিরাত সরকারে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

মঙ্গলবার (০৮ মার্চ) সফরের দ্বিতীয় দিন দুপুরে দুবাই এক্সিবিশন সেন্টারে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।

এরপর প্রধানমন্ত্রী সেখানকার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন।

বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৯ মার্চ) সকালে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতির মা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

রাতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ‘ফাও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ এর উদ্বোধনী পর্বে অংশ নেবেন।

বিকেলে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশি ব্যবসায়ীদের অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। সফর শেষে শনিবার (১২ মার্চ) রাতে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

ব্যবসায়ী প্রতিনিধি দলে রয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ