জাতীয়

আজ আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবস
আন্তর্জাতিক নারী দিবস

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’।

এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

কর্মসূচী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএন উইমেন এর অফিস প্রধান গীতাঞ্জলি সিং।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় প্রেসক্লাব ‘স্বাধীনতার ৫০ বছরে নারী সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেবেন।

৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি নারী দিবস উপলক্ষে আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছর সামাজিক প্রতিরোধ কমিটি নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূলকথা’। এতে সারাদেশের নারী অধিকার সংগঠন ও সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে অনলাইনে রাতের আঁধার ভাঙার প্রতিকী আয়োজন ও হ্যাশট্যাগ (#) ‘আঁধার ভাঙ্গার শপথ’ ক্যাম্পেইন আয়োজন করেছে।

নারীর প্রতি সহিংসতার ভয়কে রুখে দিতে তরুণদের মধ্যে নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম ও প্রচারণ অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে।

এছাড়াও ক্রিশ্চিয়ান উইমেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামীকাল বুধবার বেলা ২টায় ঢাকার ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘উইমেনস ক্যাফে: টেকসই ভবিষ্যতে নারীর অবদান’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ