জাতীয়

দুপুরে দেশে ফিরছেন হামলার শিকার জাহাজের ২৮ নাবিক

দুপুরে দেশে ফিরছেন হামলার শিকার জাহাজের ২৮ নাবিক / সংগৃহীত
দুপুরে দেশে ফিরছেন হামলার শিকার জাহাজের ২৮ নাবিক / সংগৃহীত

বাংলাদেশি বাণিজ্যিক 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিক আজ রোমানিয়া থেকে দেশে ফিরবেন। বুধবার দুপুরে রোমানিয়া থেকে তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ২৮ নাবিক।

মঙ্গলবার বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে রোমানিয়া থেকে তারা দেশের উদ্দেশ্য রওনা দেন। রাতে ফোনে এসব তথ্য জানান রোমানিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজটি রকেট হামলার শিকার হওয়ার পর ২৮ নাবিককে ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হয়। গেল শনিবার ইউক্রেন থেকে সড়কপথে মলদোভা হয়ে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্ট পৌঁছান। পরে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের সেখানে একটি হোটেলে রাখা হয়।

গেল ২২ ফেব্রুয়ারি বাংলার সমৃদ্ধি পণ্যবাহী জাহাজটি ইউক্রেনে পৌঁছালে যুদ্ধে আটকা পড়ে। পণ্য নেয়ার পরিকল্পনা বাতিল করে চ্যানেল ক্লিয়ার হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি। এর মধ্যেই ২রা মার্চ জাহাজে রকেট হামলায় হাদিসুর রহমান নামের এক নাবিক নিহত হন। পরে জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলে ২৮ জন নাবিককে সরিয়ে নিতে কাজ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ