জাতীয়

বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক চারটি হলো, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা। দুই দেশের ফরেন সার্ভিসেস একাডেমি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার (স্থানীয় সময়) দুবাই এক্সিবিশন সেন্টারে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুই নেতার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় হয়।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ পক্ষে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং দুই দেশের পররাষ্ট্র সচিবরা ফরেন সার্ভিসেস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ ছাড়াও দুই দেশের বিআইআইএসএস এবং ইসিএসএসআর-এর মহাপরিচালকদ্বয় একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন । এফবিসিসিআই সভাপতি এবং দুবাই চেম্বারের প্রধান নিজ নিজ দেশের পক্ষে অবশিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ দিনের সরকারি সফরে উপসাগরীয় দেশটিতে পৌঁছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ