জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ-আমিরাত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত পারস্পরিক স্বার্থ রক্ষায় এক সাথে কাজ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্তে একমত হয় দুই দেশ।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, দুবাই এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতা নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

বৈঠকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি দুবাইয়েরও শাসক, দুদেশের মধ্যে অ্যামিরেটস ফ্লাইট পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

এসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। আমরা এ লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও বৈঠকে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে কোভিড-১৯ মহামারি সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও (শেখ হাসিনা) ভাল করেছেন।

এসময় শেখ হাসিনা বলেন, আমাদের আরও উন্নয়নের অনেক সুযোগ আছে।

আন্তর্জাতিক নারী দিবস সময় আমিরাত সফর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ