জাতীয়

দেশে প্রায় দুই কোটি কিডনি রোগী : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় অসচ্ছল কিডনি রোগীদের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘দেশের অনেক হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও তা গরীবদের জন্য কষ্ট সাধ্য। তাই ধনীদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি।’

১০ মার্চ ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে আজ বুধবার (৯ মার্চ) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ সব কথা বলেন।

এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সবার জন্য জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য’।

আবদুল হামিদ বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। বর্তমানে দেশে কিডনি রোগের প্রকোপ খুব বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার, খাদ্যে ভেজাল, স্থূলতা ইত্যাদি কিডনি রোগের অন্যতম কারণ।

তিনি বলেন, কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিশু, যুবক ও বৃদ্ধ সবার ক্ষেত্রেই সুস্থ কিডনি অপরিহার্য।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০-৫০ হাজার লোক ডায়ালিসিসের মাধ্যমে জীবন ধারণ করছে।

বাণীতে রাষ্ট্রপতি ‘বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ ও ক্যাম্পস কর্তৃক ‘বিশ্ব কিডনি দিবস-২০২২’ পালনের উদ্যোগকে স্বাগত জানান এবং দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ