জাতীয়

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ছবি: সংগৃহীত)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ছবি: সংগৃহীত)

নির্দেশনা না মানার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

হাইকোর্টের আদেশের পরও গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিরুদ্ধেও আদালত অবমাননার একই অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন দলটির সমন্বয়ক জোনায়েদ সাকী। তার পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া হাইকোর্টে এই মামলা করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ