জাতীয়

হাদিসুরের মরদেহ দেশে আসছে আজ

হাদিসুর রহমান, ইউক্রেনে নিহত নাবিক
হাদিসুর রহমান, ইউক্রেনে নিহত নাবিক

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রাশিয়ার রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে পৌঁছাবে। রবিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এই তথ্য জানিয়েছেন।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর বরাত দিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন জানান, আজ রাত ৮টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে হাদিসুরের মরদেহ ঢাকা আসবে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বরগুনার বেতাগীতে তার গ্রামের বাড়িতে। সেখানেই দাদা-দাদীর কবরের পাশে হাদিসুরের অন্তিম শয়ানের ব্যবস্থা করা হচ্ছে।

আগামীকাল সোমবার বাদ আছর হাদিসুরের জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তার চাচা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ