জাতীয়

বাংলাদেশে সানি লিওনের অবস্থান সহ্য করা হবে না: ইসলামী ঐক্যজোট

ইসলামী ঐক্যজোট
ইসলামী ঐক্যজোট

বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে সানি লিওনের অবস্থান সহ্য করা হবে না। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

তারা বলেন, গতকাল (শুক্রবার) সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন, তথ্য গোপন করে আবেদন করায় সানি লিওনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বক্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকায় চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই তারকা কীভাবে ঢাকায় প্রবেশ করল, তা এ দেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়।

নেতারা বলেন, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিতর্কিত সানি লিওন আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, তার আসার খবরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ক্ষুদ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবিলম্বে তাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে, এর দায় যারা তাকে এনেছে তাদেরকেই নিতে হবে।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট শীর্ষ দুই নেতা আরও বলেন, আমরা শুনেছি- বিতর্কিত তারকার আসার পেছনে ‘গান বাংলা’ টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জড়িত। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন গর্হিত কাজ করায় তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে বাংলাদেশে এসেছেন সানি লিওন। শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে সানি লিওন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ