জাতীয়

শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‌্যাব ডিজি

শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‌্যাব ডিজি
শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার: র‌্যাব ডিজি

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে।

অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ