জাতীয়

আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কার ঘোষণা

আমির হামজা
আমির হামজা

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজার নাম বাতিল করে নতুন করে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ মার্চ ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকায় একজন (আমির হামজা) ছাড়া স্বাধীনতা পুরস্কার পাওয়া অন্যদের নাম অপরিবর্তিত রয়েছে।

পুরস্কার প্রাপ্তরা হলেন: বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীরবিক্রম) (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), আব্দুল জলিল (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সিরাজ উদ্দীন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মো. ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর– স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সিরাজুল হক (মরণোত্তর– স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (চিকিৎসাবিদ্যা), অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম (চিকিৎসাবিদ্যা), স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর– স্থাপত্য) এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (গবেষণা ও প্রশিক্ষণ)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ