জাতীয়

সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সুখী দেশের তালিকায় বাংলাদেশ
সুখী দেশের তালিকায় বাংলাদেশ

২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম থেকে এগিয়ে ৯৪তম। শুক্রবার (১৮ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়।

সুখের পরিমাপক হিসেবে একটি দেশের সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু ও দুর্নীতির মতো বিষয়গুলোকে সামনে রাখা হয়।

জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত সুখী দেশের এ তালিকাটি বলছে, ৭.৮২১ পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে ফিনল্যান্ডকে। আর ২.৪০৪ পয়েন্ট নিয়ে তালিকার সব নিচে রয়েছে আফগানিস্তান।

এ তালিকার ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৫তম, ২০২০ সালে ১০৭তম, ২০২১ সালে ১০১তম এবং এ বছর ৫.১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম।

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড।

তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু নেপালের অবস্থান বাংলাদেশের ওপরে। এবছর দেশটির অবস্থান ৮৪তম।

এছাড়া ভারত রয়েছে ১৩৬তম, পাকিস্তান ১২১তম ও শ্রীলঙ্কা ১২৭তম অবস্থানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ