জাতীয়

অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান
এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিইউপি এনএসডব্লিউসি এফএডব্লিউসি পিএসসি সস্ত্রীক ও দুজন সফর সঙ্গীসহ রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল এমইজি হাপফেল্ড এও ডিএসসির আমন্ত্রণে শুক্রবার এক সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্সে যোগদান করবেন। কনফারেন্সে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্স, রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স, মালদ্বীপ সেন্ট্রাল ডিফেন্স ফোর্স, শ্রীলংকা এয়ার ফোর্স, জার্মান এয়ার ফোর্স, ইন্ডিয়ান এয়ার ফোর্স, থাই এয়ার ফোর্সের প্রধানরাসহ ইউএন পিস অপারেশনের সামরিক উপদেষ্টা এবং কাতার, মালয়েশিয়া ও ইতালি বিমান বাহিনী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন।

এ সফরের মাধ্যমে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় হবে। —আইএসপিআর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ