জাতীয়

শনাক্তের সংখ্যা কমে একশোর নিচে, মৃত্যু ৩

বাংলাদেশে করোনাভাইরাস / ছবি: Asia Times
বাংলাদেশে করোনাভাইরাস / ছবি: Asia Times

গত এক সপ্তাহ ধরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমছে। এর ধারাবাহিকতায় গত এক দিনে শনাক্তের সংখ্যা নেমে এসেছে একশোর নিচে। এসময়ে শনাক্ত হয়েছেন ৮২ জন, যাতে শনাক্তের হার ০.৯০ শতাংশ।

এদিকে এক দিন মৃত্যুশূন্য থাকার পর গত এক দিনে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ১৫, ১৬ ও ১৭ মার্চ টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাতে শনাক্ত হন ৮২ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৭২৩৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৩৭ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জনে।

এদিকে গত এক দিনে যারা মারা গেছেন তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ১১৭ জনের।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। পরে করোর সংক্রমণ কমতে থাকে।

তবে গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। জানুয়ারির শুরু থেকেই দেশে বাড়তে থাকে শনাক্ত ও মৃত্যুর হার। ২৮ জানুয়ারি আগের সব রেকর্ড ভেঙে শনাক্তের হার হয় ৩৩.৩৭ শতাংশ। শনাক্ত হন ১৫ হাজারের বেশি মানুষ। তবে ফেব্রুয়ারি শেষের দিকে এসে শনাক্তের হার নেমে আসে পাঁচের নিচে। কমে শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ