জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ১১৬ জন

বাংলাদেশে করোনা
বাংলাদেশে করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। আগের ২৪ ঘন্টায় ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৯০ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১ দশমিক ০৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৭ জন। শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৯৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ