জাতীয়

গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে ২০% বৃদ্ধির সুপারিশ

গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে ২০% বৃদ্ধির সুপারিশ
গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে ২০% বৃদ্ধির সুপারিশ

গ্যাস বিতরণ কোম্পানিগুলোর ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাবের প্রেক্ষিতে গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বিইআরসির (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) কারিগরি কমিটি। গতকাল রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানির দ্বিতীয় দিনে এ সুপারিশ করা হয়।

কারিগরি কমিটি রান্নার জন্য দুই চুলার সংযোগে বিল ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা ও এক চুলার বিল ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা নির্ধারণের জন্য সুপারিশ করেছে। এছাড়া মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বর্তমানে ১২ টাকা ৬০ পয়সা, যা বাড়িয়ে ১৮ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

এদিকে বৃহৎ শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৬৯ পয়সা এবং মাঝারি শিল্পে ১২ টাকা ৪৯ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়। তবে ক্ষুদ্র ও কুটিরশিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৭ টাকা চার পয়সা থেকে কমিয়ে ১১ টাকা ৪৯ পয়সা এবং ক্যাপটিভে (শিল্পকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহƒত গ্যাস) ১৩ টাকা ৮৫ পয়সার স্থলে ১৫ টাকা ৫০ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়।

একইভাবে বিদ্যুৎ ও সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার চার টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩৪ পয়সা, চা বাগানে সরবরাহকৃত গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৬৫ পয়সা, হোটেল-রেস্টুরেন্টে সরবরাহকৃত গ্যাসের দাম ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা ৬০ পয়সা এবং সিএনজির দাম ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪৯ টাকা ৫০ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে কারিগরি কমিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ