জাতীয়

মানব সেবায় আত্মতৃপ্তি আছে, সম্পদে নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের সেবা ও কল্যাণের মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায়। হাজার ধন-সম্পদের মাঝেও তা নেই। তাই মানুষের জন্য কাজ করতে হবে। খুঁজে বের করতে হবে কারা মানুষের সেবা দিচ্ছেন, কাজ করছেন।

আজ বৃহস্পতিবার স্বাধীনতা পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের আনাচেকানাচে অনেক মানুষ পড়ে আছেন, যাঁরা মানুষের সেবা করেন নিজের উদ্যোগে। সেই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করতে হবে। তাঁদেরও পুরস্কৃত করতে হবে।

সরকারপ্রধান বলেন, ‘যাঁরা মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন, হয়তোবা তাঁরা প্রচারে আসেন না, দৃষ্টিসীমার বাইরে থাকেন। তাঁদের খুঁজে বের করে পুরস্কৃত করা উচিত। তাঁদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও অন্যরাও শিখবে।’

আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক বক্তব্য রাখলাম, কিছু মনে করবেন না। বহুদিন পরে মুক্তি পেলাম তো। আসলেই করোনাভাইরাসের সময় তো একেবারেই বন্দিখানায় ছিলাম।’

তিনি বলেন, ‘স্বাধীনতা পুরস্কার একবার দিতে পারিনি। কিন্তু বারবার তো আমি নিজেকে বঞ্চিত করতে পারি না। স্বাধীনতা পুরস্কার নিজ হাতে তুলে দেওয়া আমার জন্য সম্মানের। তাই বহুদিন পরে এই অফিসে আসার সুযোগ পেলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে জাতি নিজের মায়ের ভাষা ও স্বাধীনতার জন্য বুকের রক্ত দেয়। সেই জাতিকে কেউ দাবায়ে রাখতে পারে না। যেটা জাতির পিতা তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছিলেন। আমিও তাই বিশ্বাস করি।’

সরকারপ্রধান বলেন, ‘যে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তা ধরে রেখে, এর সুফল আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাব। এটাই আমাদের লক্ষ্য। আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘অনেক চড়াই-উতরাই পার হয়ে আজকে আমরা উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি। এই যাত্রা যাতে অব্যাহত থাকে। সব প্রজন্মের কাছে সেই অনুরোধ থাকবে।’

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে এবার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীরবিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং মরহুম সিরাজুল হক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

‘চিকিৎসাবিদ্যা’ শ্রেণিতে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম; ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে এবারের স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করায় স্বাধীনতা পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ