শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট কানাডার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটে ৯২ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বিমানের এই ফ্লাইটটি।
এর মধ্যে ৪ পাইলটসহ যাত্রীসেবা ও নিরাপত্তার দায়িত্বে বিমানের মোট ২২ জন কেবিনক্রু রয়েছেন। বাকিরা হলেন- সফর সঙ্গী ও বিমানের টিকিটধারী কয়েকজন যাত্রী।
সফর সঙ্গীদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জনসংযোগ কর্মকর্তা, সচিব, সংসদীয় কমিটির সদস্য, বিমান পরিচালনা পর্যদ বোর্ড বিমানের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার, মিডিয়া কর্মীসহ অন্যান্য সদস্য।
বিমানের বোয়িং ৭৮৭ ফ্লাইটে থাকা এসব যাত্রীদের মধ্যে ১৩ জন বিজনেস ক্লাসের এবং ৫৭ জন ইকোনমি ক্লাসের। এতে বিমানের ৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে বিমান সংশ্লিষ্টরা।