সারা দেশে সোমবার (২৮ মার্চ) ভোর ৬ টা থেকে শুরু হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের হরতাল। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বাম জোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। হরতালে বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
হরতালের সমর্থনে শাহবাগে রাস্তা অবোরধ করে রেখেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এতে স্কুল ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছে।
গত ১১ মার্চ জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ ঘোষণা দেন।
হরতাল সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হরতালে সহিংসতা হলে জনগণের জানমাল বাঁচাতে নিরাপত্তা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে।