জাতীয়

দ্রব্যমূল্য ইস্যুতে সংসদ উত্তপ্ত

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরুর হয়েছে (সোমবার)। প্রথম দিনেই সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। ঘুরে ফিরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তোলেন জাতীয় পার্টি ও বিএনপি দলীয় সাংসদরা।

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হাহাকার অবস্থা চলছে। একই ইস্যুতে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বলেন, কম দামে পণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেয়ার আয়োজন করতে গিয়ে ব্যাহত হচ্ছে জেলা পর্যায়ের সেবা কার্যক্রম।

সোমাবারের মতো অধিবেশন সমাপ্তির ঘোষণা যখন দিচ্ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তখন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেয়ার অনুমতি চান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বলেন, এখন নিত্যপণ্যের দাম কমেছে।।

এর আগে সোমবার বিকাল ৫টায় শুরু হয় জাতীয় সংসদের ১৭তম অধিবেশন। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ