জাতীয়

করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২ জন

বাংলাদেশে করোনা / Image: DW
বাংলাদেশে করোনা / Image: DW

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে দুইজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা রাজশাহী ও খুলনা বিভাগের। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৭৫ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে দশমিক ৮৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৮ জন। শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৬ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ