জাতীয়

ন্যায়বিচার বন্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ন্যায়বিচার বন্ধ করতে বারবার ষড়যন্ত্র করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয় দেশে খুনিদের রাজনীতিতে সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। আর সেই পথেই হাটছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে চলা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় বসে। তারই ধারাবাহিকতায় জিয়াউর রহমান ক্ষমতার স্বাদ পান। একইভাবে এরশাদও সংবিধানকে পদদলিত করে ক্ষমতায় আসেন।

কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে। ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন এই ভবন নির্মাণের ফলে আরও বিচারক নিয়োগ দেওয়া যাবে। সুপ্রিম কোর্টের রেকর্ড সংরক্ষণের জন্য ভবন নির্মাণে অর্থ সচিবকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে নতুন মসজিদ নির্মাণ করা হবে। যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হবে।’ এ সময় সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে বিচার ব্যবস্থা চালু রাখায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

জানা গেছে, সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের এই নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১৫৮ কোটি চার লাখ ২২ হাজার টাকা। এতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বিচারপতিদের জন্য ৫৬টি চেম্বার, ৩২টি এজলাস কক্ষ (কোর্ট রুম), আলাদা দুটি লিফট, আধুনিক জেনারেটর ও দোতলা বিদ্যুতের সাবস্টেশন। এ ছাড়া এই ভবনে ৩২টি ডিভিশন বেঞ্চ ও বিচারপতিদের চেম্বার ছাড়াও ২০টি অফিসকক্ষ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক কক্ষ স্থাপন করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ