বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, মেট্রোরেল যানজট কমাবে না। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে চ্যালেঞ্জ করে এই কথা বলেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদ অধিবেশনে জেলা পরিষদ সংশোধন বিল-২০২২ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন চ্যালেঞ্জ দিলেন।
হারুনুর রশিদ বলেন, তিলোত্তমা ঢাকা এখন প্রায় পরিত্যক্ত নগরীতে পরিণত হতে যাচ্ছে। বাসযোগ্যতা হারাতে বসেছে ঢাকা। তীব্র যানজট, বায়ুদূষণ, পানিদূষণ, মশার উপদ্রব সবকিছু এখন ঢাকার বড় সমস্যা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ধরে ক্ষমতায়। দিনকে দিন ঢাকা অচল হচ্ছে। অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা।
পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তথাকথিত উড়ালসড়ক আর মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্প দিয়ে ঢাকাকে উন্নত করা হচ্ছে না বরং ঢাকাকে অপরিকল্পিত নগরী করছে আওয়ামী লীগ সরকার।
এ সময় হারুনুর রশিদ যানজট দূরতে পারবে না চ্যালেঞ্জ করে হারুনুর রশিদ বলেন, মেট্রোরেল যানজট কমাবে না বরং যানজট আরও বাড়াবে।