জাতীয়

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

ট্রেন।
ট্রেন।

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। প্রতিদিন অনলাইনে সকাল ৬টা থেকে এবং কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

২৫ এপ্রিল থেকে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে—এমন অনুমানে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যদি ১ মে চাঁদ দেখা না যায় সে ক্ষেত্রে ২৮ এপ্রিল ২ মে’র টিকিট দেওয়া হবে।

১ মে ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ