জাতীয়

দুপুরের মধ্যে শেষ করতে হবে বর্ষবরণ অনুষ্ঠান: ডিএমপি

রমনা বটমূল পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত
রমনা বটমূল পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) দেশে পালিত হবে পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠান হবে বিভিন্ন জায়গায়। নিরাপত্তার কারণ দেখিয়ে এই অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করার শর্ত দিয়েছেন মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। দুপুর ২টার মধ্যে বাঙালির ঐতিহ্যের এই অনুষ্ঠান শেষ করার নির্দেশনাও এসেছে পুলিশের কাছ থেকে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে। তাই খাবারের কোনো দোকান খোলা থাকবে না। রমজান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে রমনা এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

পুলিশ কমিশনার বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে।

রমনা বটমূল প্রবেশে চেকপোস্ট থাকবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে।

বাঙালি সংস্কৃতির এই উৎসব সামনে রেখে এরইমধ্যে রমনা এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, উৎসবের আগের দিন পর্যন্ত গোটা এলাকা তল্লাশির মধ্যে থাকবে। গোয়েন্দা তৎপরতা ছাড়াও নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে রমনার লেকের পানিতে।

ইভটিজিং রোধেও থাকবে বিশেষ টিম।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ