জাতীয়

এক দফা দাবিতে সারাদেশে ট্রেন ধর্মঘট

অচল হয়ে পড়েছে কমলাপুর ষ্টেশন
অচল হয়ে পড়েছে কমলাপুর ষ্টেশন

বেতনভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সারাদেশে একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে সারাদেশের ট্রেনের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এই ধর্মঘট ডেকেছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন গণমাধ্যমকে জানান, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের এক দফা দাবি নিয়ে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে ড্রাইভাররা । ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যা নিরসনের জন্য আলোচনা চলছে। সমাধান হলেই ট্রেন চলা শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়ে কমলাপুর রেলওয়ের মাইকে বলা হয়, অনিবার্য কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে সেটিও বলা যাচ্ছে না। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারেন।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম স্টেশন থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় এই স্টেশনেও অসংখ্য যাত্রীও চরম ভোগান্তিতে পড়ে।

চট্টগ্রাম থেকে সকালে ঢাকা আর সিলেট দুই রুটের দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও লোকোমাস্টার এবং গার্ড না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি স্টেশনে ইঞ্জিনও আনেনি আন্দোলনকারীরা। সকলেই নিজেদের দাবি পূরণে পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করছে।

কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্দের ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের একজন বলেন, রমজান মাসে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ধর্মঘট করতে চাইলে আগে থেকে ঘোষণা দিয়ে করতো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ট্রেন বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে রেলওয়ে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ