জাতীয়

সারাদেশের ট্রেন ধর্মঘট প্রত্যাহার

ট্রেন ধর্মঘট প্রত্যাহার। ছবি: সংগৃহীত।
ট্রেন ধর্মঘট প্রত্যাহার। ছবি: সংগৃহীত।

রেল চালকদের নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করায় সারাদেশের ট্রেন ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। ফলে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রানিং স্টাফরা।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলস্টেশনে রানিং স্টাফদের সঙ্গে আলোচনার পর এ কথা জানান মন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত রেল মন্ত্রণালয়। তাদের দাবি আদায়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তারা এ সংক্রান্ত অফিস আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রেলের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৯ এপ্রিল সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি চালকদের এখন ট্রেন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান।

এর আগে, পুরোনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করে রানিং স্টাফরা। এতে বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারাদেশে অচল অবস্থার সৃষ্টি হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।

ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের হিসেবে বাড়তি অর্থ পেতেন। এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। গত বছরের ৩ নভেম্বর এসব সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর পর থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

গত ৩০ জানুয়ারি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করেন তারা। তবে ১০ এপ্রিল অর্থ বিভাগের এক আদেশে, রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। এরপর হঠাৎ আজ ভোর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন তারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ