জাতীয়

নববর্ষ অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। তবে অনুষ্ঠানে জঙ্গি হামলাসহ নাশকতার কোন তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাছাড়া বিশৃঙ্খলা এড়াতে র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৩ এপ্রিল) রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন চৌধুরী ও লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

ডিজি বলেন, গত দুই বছর আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে পারিনি। তবে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনী দিয়ে সম্মিলিতভাবে কাজ করছে।

সাধারণ মানুষের ইভটিজিংয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে র‌্যাব। কারণ প্রতিবার যেখানে গেদারিং হয় ওখানে নারীদেরকে হেনস্থা করার ঘটনা ঘটে। এজন্য ইভটিজিং রোধে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ