জাতীয়

ট্রেনের টিকেট কিনতে দেখাতে হবে পরিচয়পত্র

ট্রেনের টিকেট
ট্রেনের টিকেট

ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, এবার প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।

কেউ যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে যান, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে, আগের মত একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকেট মিলবে না।

ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এ নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, “টিকেট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। একজন চারটি টিকেট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে।"

একজনের পরিচয়পত্র দিয়ে কেনা টিকেটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, "এবার আমরা ‘টিকেট যার ভ্রমণ তার' স্লোগান নিয়ে টিকেট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকেট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকেট ক্রয় করতে হবে।

"একজনের পরিচয়পত্র দিয়ে টিকেট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তার টিকেট বাতিল বলে গণ্য হবে। জরিমানা গুণতে হবে।"

কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, "এনআইডি কার্ড ছাড়া টিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।"

এখন অনলাইনে টিকেট কিনতে হলে এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হয়। এবং কেউ নিবন্ধন করলে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারেন। অনলাইনে কীভাবে বাকি তিনজনের পরিচয়পত্র দেখা হবে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা বলেন, “অনলাইনে টিকেট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকেট সংগ্রহ করতে হয়। তখন পরিচয়পত্র দেখা হবে।”

এর আগে ২০২০ সালে রেলওয়ের এক গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। তাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়। পরে ওই নিয়ম তুলে নেওয়া হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ