জাতীয়

ডিজাবের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক আলমগীর

সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক আলমগীর। ফাইল ছবি।
সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক আলমগীর। ফাইল ছবি।

ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি পদে ডেইলি অবজারভারের মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) রাজধানীর একটি রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গনণা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর ডিজাবের উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যন্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি পদে ইউএনবির মুহা. জাহাঙ্গীর আলম-, যুগ্ম সম্পাদক চ্যানেল আই'র

তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক ডেইলি বাংলাদেশের জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডেইলি সানের আহমেদ উল্লাহ, দফতর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদের সাইফ বাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল হোসেন তালুকদার এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে-দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম, দেশ টিভির মিরাজ মিজু ও ঢাকা ট্রিবিউনের আলী আসিফ শাওন।

ডিজাব নির্বাচন পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অপর দুজন নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। ডিজাবের বিদায়ী সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে নির্বাচন ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ, আইএসপিআর’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ ডিজাবের সদস্যরা উপস্থিত ছিলেন৷

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ