জাতীয়

করোনা আপডেট

দেশের ৬১ জেলায় নতুন রোগী নেই!

করোনা
করোনা

সারাদেশে করোনার রোগী কমে গেছে। তবে ঢাকায় নতুন রোগী সংখ্যা এখনো বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরের রোগী মাত্রা ৪ জান। বাকি ৪৭ জনই ঢাকা রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ সব তথ্য পাওয়া গেছে। তাতে দেখা, ঢাকার বাইরে চট্টগ্রামে দুজন, শেরপুরে একজন এবং পটুয়াখালীতে একজন রোগী শনাক্ত হয়েছে।

তার মানে দেশের ৬১টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। আর সারাদেশে কোনো কোভিড রোগীরই মৃত্যু হয়নি গত এক দিনে।

নতুন শনাক্ত রোগীসহ দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫। আর দিনটি মৃত্যুহীন হওয়ায় মোট মৃতের সংখ্যাটি আগের মতোই ১২৪ রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫২ কোভিড রোগী। তাদের নিয়ে সুস্থ হয়ে উঠলেন মোট ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

গত এক দিনে ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করে ৫১ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়ায় ১ দশমিক ২৮ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে অন্য দিনের তুলনায় বেশি।

মহামারীতে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ০২ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ