জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়ল বাংলাদশ

বিদ্যুৎ । ছবি: সংগৃহীত।
বিদ্যুৎ । ছবি: সংগৃহীত।

১৬ এপ্রিল (শনিবার) দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এই দিনে দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় দেশে। যা দেশের জন্য সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। এর ফলে ভেঙ্গে গেলো পাঁচদিন আগ করা রেকর্ড। এর ঠিক ৫ দিন আগে ১২ এপ্রিল বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছিল। উৎপাদন হয়েছিলো ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ। পাচদিনের ব্যবধানে উৎপাদন বেড়েছে ৩৫৯ মেগাওয়াট।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ(শনিবার) রাতে। এই সময়ে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। সেখান থেকেই আজকের অবস্থানে আমরা। বিদ্যুৎ বিভাগ দেশের চাহিদা অনুযায়ী সর্বদা বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ