জাতীয়

সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ কাল

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি)

আগামীকাল সোমবার (১৮ এপ্রিল) দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে আমন্ত্রিত সাংবাদিকদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ধারাবাহিক এই সংলাপ করছে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বেলা ১১টায় এই সংলাপ শুরু হবে। ইতোমধ্যে সাংবাদিকদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এর আগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে ১৭ জনই সাড়া দেননি। দ্বিতীয় দফার সংলাপে ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও পরে একজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই পর্যায়ে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন।

এরপর তৃতীয় দফায় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ২৩ সাংবাদিক এ ডাকে সাড়া দিয়েছিলেন।

সোমবারের নিমন্ত্রণের মধ্যে রয়েছেন- এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, চ্যানেল আইয়ের হেড অব নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, একুশে টিভির সিইও রাশেদ চৌধুরী, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, মাই টিভির হেড অফ নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব নিউজ রেজানুল হক রাজা, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

এ ছাড়া চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোষ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, গ্লোবাল টিভির জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী নিমন্ত্রণপত্র পেয়েছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ